ডিএডব্লিউসি’র ‘উইম্যান হু লিড’ অনুষ্ঠানে আমিরাহ হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ নভেম্বর ২০১৮, ১৭:২৭আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৭:৩০

নিজের অভিজ্ঞতা বর্ণনা করছেন আমিরাহ হক (বাঁয়ে)

ঢাকা আমেরিকান উইম্যান্স ক্লাব (ডিএডব্লিউসি)-এর আয়োজনে ‘উইম্যান হু লিড’ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাতিসংঘের সাবেক আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরাহ হক। এ অনুষ্ঠান ছিল ডিএডব্লিউসি’র প্রথম নেটওয়ার্কিং ইভেন্ট। আমেরিকান অ্যাম্বাসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনে রবিবার (২৫ নভেম্বর) রাতে এ আয়োজনে অংশ নেন আমিরাহ হক। জাতিসংঘে বাংলাদেশি কোনও নারীদের মধ্যে তিনিই সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করেছেন।

অনুষ্ঠানে একজন নারী নেত্রী হিসেবে নিজের ৩৯ বছরের অভিজ্ঞতার কথা তুলে ধরেন আমিরাহ হক। নিউ ইয়র্কের নীতিনির্ধারণী সদর দফতর এবং আট দেশে সরেজমিনে নিজের কাজের বর্ণনা দেন তিনি। তুলে ধরেন আফগানিস্তান, সুদান ও পূর্ব তিমুরের মতো সংঘাতপূর্ণ অঞ্চলগুলোতে নিজের অভিজ্ঞতার কথাও।

আলোচনা পর্ব সঞ্চালনা করেন ঢাকা আমেরিকান উইম্যান্স ক্লাবের বোর্ড মেম্বার রুমানা হাবিব।

অনুষ্ঠানে আমন্ত্রিত অন্য বক্তাদের মধ্যে ছিলেন— হারস্টোরি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জারিন মাহমুদ হোসেইন। তার প্রতিষ্ঠান আর্ট ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশে নারী ও মেয়েদের ক্ষমতায়নে কাজ করে।

জারিন মাহমুদ হোসেইন ‘হারস্টোরিজ: অ্যাডভেঞ্চারস অব সুপারগার্লস’ বইয়ের সম্পাদক। উইম্যান ইকোনমিক ফোরামে তিনি ‘উইম্যান অব এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছিলেন।

 

/এমপি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম