গারো মা-মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৩ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৮, ১২:২৭আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১২:৩০

গারো মা-মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৩ জানুয়ারি রাজধানীর গুলশানের কালাচাঁদপুরে গারো মা ও মেয়ে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আগামী ৩ জানুয়ারি ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ নভেম্বর ) মামলাটির তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু গুলশান থানার পুলিশ পরিদর্শক সালাউদ্দিন মিয়া মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারী প্রতিবেদন দাখিলের নতুন দিন ঠিক করেন।
প্রসঙ্গত, কালাচাঁদপুর এলাকায় একটি ফ্ল্যাটে খুন হওয়া গারো সম্প্রদায়ের নারী বেসেথ চিরান (৬৫) ও তার মেয়ে সুজাত চিরানের (৪২) ময়নাতদন্ত হয়। প্রাথমিক তদন্তে মেয়ে সুজাতের শরীরের গলা ও বিভিন্ন স্থানে প্রায় ১৪টি ধারালো অস্ত্রের আঘাত পাওয়া গেছে। তবে মায়ের শরীরে অস্ত্রের কোনও আঘাত পাওয়া না গেলেও তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রমাণ মিলেছে।
গত ২০ মার্চ রাত ৯টার দিকে ফ্ল্যাট থেকে বেসেথ চিরান ও সুজাত চিরানের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের একজন গলাকাটা অবস্থায় এবং অন্যজনকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
২১ মার্চ সুজাতার স্বামী আশিষ মানকিন গুলশান থানায় মামলাটি দায়ের করেন। পরবর্তীতে ওই ঘটনায় সুজাতার বোনের ছেলে সঞ্জিত চিরান ও তার তিন বন্ধু রাজু সাংমা, প্রবীণ সাংমা ও শান্তকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: গুলশানে নিজ বাসায় গারো মা-মেয়ে খুন

/টিএইচ/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭ মিনিটের স্ট্রেস কমানোর ব্যায়াম
৭ মিনিটের স্ট্রেস কমানোর ব্যায়াম
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ
ডায়েটে রাখুন স্বাস্থ্যকর ও সুস্বাদু চাইনিজ এগ ভেজিটেবলস
ডায়েটে রাখুন স্বাস্থ্যকর ও সুস্বাদু চাইনিজ এগ ভেজিটেবলস
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
বিশ্বকাপ জয়ের পর স্পেনের পরবর্তী খেলা কোথায়, কবে?
সর্বাধিক পঠিত
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের