মেয়র হানিফ ছিলেন অনুকরণীয়: সাঈদ খোকন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৮, ১৭:৪৯আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ১৭:৪৯

বক্তব্য দেন মেয়রা সাঈদ খোকন ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) নির্বাচিত প্রথম মেয়র মোহাম্মদ হানিফ অনুকরণীয় এবং অনুসরণীয় ছিলেন বলে মন্তব্য করেছেন তার ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্তমান মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘প্রয়াত মেয়র মোহাম্মদ হানিফের রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা, দেশপ্রেম ও মানব হিতৈষী চিন্তাধারা অনুকরণীয় ছিল।

বৃহস্পতিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে মেয়র হানিফের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। মেয়র হানিফ স্মৃতি সংসদ এ সভার আয়োজন করে।

প্রয়াত বাবাকে স্মরণ করে সাঈদ খোকন বলেন, ‘মানুষের মুক্তি সংগ্রামে তিনি (মোহাম্মদ হানিফ) ছিলেন অকুতোভয় সৈনিক। ঢাকার প্রথম নির্বাচিত মেয়র হিসাবে তিনি রাজধানীর উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন, যা ঢাকাবাসী আজও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।’

স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ মানিকের সভাপতিত্বে স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন— করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান, সংসদের সাধারণ সম্পাদক এমএ কাইয়ুম, শেখ মোহাম্মদ সেকান্দর আলী প্রমুখ।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে হামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রক্ষার্থে মেয়র হানিফ ঢাল হয়ে দাঁড়ান। এতে অসংখ্য স্প্লিন্টারের আঘাতে তিনি আহত হন। পরবর্তীতে ২০০৬ সালের ২৮ নভেম্বর রাতে ৬২ বছর বয়সে ঢাকার অ্যাপোলো হাসপাতালে মারা যান তিনি।

/এসএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম