১১ মাসে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ১৭৯২টি নির্যাতন: জাতীয় হিন্দু মহাজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৮, ১৮:২৯আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ১৮:৩২

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সংবাদ সম্মেলন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিক দাবি করেছেন, গত ১১ মাসে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ১৭৯২টি নির্যাতনের ঘটনা ঘটেছে । শুক্রবার (৩০ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
লিখিত বক্তব্যে তিনি জানান, ২০১৮ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বিভিন্ন পত্র-পত্রিকা, সামাজিক যোগাযোগমাধ্যম এবং হিন্দু মহাজোটের জেলা ও থানা পর্যায়ের নেতাদের কাছ থেকে পাওয়া তথ্যমতে, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ১৭৯২টি নির্যাতনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে যার সংখ্যা কমপক্ষে ৫০ হাজার। এছাড়া ২৭৩৪ দশমিক ৮১ একর ভূমি দখল হয়েছে।
তিনি আরও বলেন, ‘হিন্দু মহাজোট সব মত ও পথের প্রতি শ্রদ্ধাশীল। হিন্দু মহাজোট প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের দাবি-দাওয়া নিয়ে আলোচনা করেছে। ২০০১ সালের নির্বাচন পরবর্তী সময়ে ব্যাপকভাবে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন হয়েছে। সেই নির্যাতনের বিষয় নিয়ে তৎকালীন ক্ষমতাসীন সরকার কোনও বিচার করে নাই। হিন্দু সম্প্রদায় মনে করে প্রকৃত অপরাধীদের শাস্তি না হওয়া, জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের কোনও প্রতিনিধিত্ব না থাকা এবং রাজনৈতিক কারণেই হিন্দু সম্প্রদায় বারবার আক্রান্ত হচ্ছে।’
তাই হিন্দু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষা ও গণতন্ত্রের স্বার্থে জাতীয় সংসদে হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে বলে দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়, সিনিয়র সহসভাপতি ডক্টর সোনালী দাস প্রমুখ।

/এইচএন/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম