ডিআরইউ’র সভাপতি ইলিয়াস, সম্পাদক কবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৮, ২০:০১আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ২২:১২

ইলিয়াস হোসেন ও কবির আহমেদ খান ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ইলিয়াস হোসেন সভাপতি ও কবির আহমেদ খান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে শুক্রবার (৩০ নভেম্বর) রাতে এই ফল ঘোষণা করা হয়। সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় সন্ধ্যা ৬টায়। এবার মোট ভোটার ছিলেন ১৪৭৭ জন। ভোট পড়েছে ১১৪৮টি।
সভাপতি পদে এসএ টিভির ইলিয়াস হোসেন পেয়েছেন ৬৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী একাত্তর টেলিভিশনের মনির হোসেন লিটন পেয়েছেন ৪৯৬ ভোট।
সহসভাপতি পদে খন্দকার কাওসার হোসেন ৪১৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ওসমান গণি বাবুল ৩৩২ ও আবুল বাশার নুরু ৩০৭ ভোট পেয়েছেন।
সাধারণ সম্পাদক পদে বাসসের কবির আহমেদ খান ৪৫০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ চৌধুরী পেয়েছেন ৪৪০ ভোট। একই পদে আরেক প্রতিদ্বন্দ্বী শেখ জামাল পেয়েছেন ২৪৫ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জামিউল আহসান সিপু। অর্থ সম্পাদক পদে জিয়াউল হক সবুজ ৮০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে অন্য প্রার্থী শ্যামল কান্তি নাগ পেয়েছেন ২৬৪ ভোট।

সাংগাঠনিক সম্পাদক পদে আফজাল বারী ৭১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। একই পদে হাবীবুর রহমান পেয়েছেন ৪০১ ভোট।

নারী বিষয়ক সম্পাদক পদে ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাজিদা ইসলাম পারুল। একই পদে সেলিনা শিউলি পেয়েছেন ৪৬০ ভোট।

দফতর সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জিহাদ চৌধুরী। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শেখ মাহমুদ এ রিয়াদ। প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে  ৫৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুল হাই তুহিন। একই পদে সাখাওয়াত হোসেন পেয়েছেন ৪৭৬ ভোট। ক্রীড়া সম্পাদক সম্পাদক পদে ৫৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শফিকুল ইসলাম শামীম। একই পদে মাকসুদা লিসা পেয়েছেন ৫২৬ ভোট।

সাংস্কৃতিক সম্পাদক পদে ৫৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এমদাদুল হক খান। একই পদে এস এম মুন্না মিয়া পেয়েছেন ৩৯৬ ভোট।

আপ্যায়ন সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এইচ এম আকতার।

কল্যাণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কাওসার আজম।

কার্যনির্বাহী সদস্য পদে ৭০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মহিউদ্দিন। অন্য সদস্যরা হলেন- খালিদ সাইফুল্লাহ (৬৪৬), বাদল নূর (৫৮০), নঈমুদ্দিন (৫৬৪), মাকসুদুল হাসান (৫৬৪), রাসেদুল হক (৫৩০) ও শাহাবুদ্দিন মাহাতাব (৪৩২)।

ডিআরইউ নির্বাচনের জন্য গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন নিউজ টুডের সাবেক সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ। অন্য সদস্যরা হলেন— বিএফইউজের সাবেক সভাপতি এম শাজাহান মিয়া, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের যুগ্ম সম্পাদক আবু তাহের ও সাংবাদিক নেতা এম এ আজিজ।

/এআরআর/এসজেএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম