নির্বাচনি ইশতেহারে মদিনা সনদের প্রতিফলন চান মাসঊদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০১৮, ২৩:৩৫আপডেট : ৩০ নভেম্বর ২০১৮, ২৩:৩৮

মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ

জাতীয় সংসদ নির্বাচনে দলীয়  ইশতেহারে মদিনা সনদের প্রতিফলন চান  বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও  শোলাকিয়া ঈদগাহের খতিব ফরীদ উদ্দীন মাসঊদ।

শুক্রবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীতে  এক অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর  ইশতেহারে  মদিনা সনদের  প্রতিফলন রাখার আহ্বান জানান তিনি ।

ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই কোনও ওয়াদা করেন, তখন তা পালন করেন। কওমি  মাদ্রাসার  সনদের স্বীকৃতি দেওয়ার ওয়াদা প্রধানমন্ত্রী করেছিলেন, সেই ওয়াদা তিনি রক্ষা করেছেন। এজন্য সারাদেশের আলেমসমাজ প্রধানমন্ত্রীর শোকরিয়া জানিয়েছেন।’

মাসঊদ বলেন, ‘শেখ হাসিনার সরকার মুক্তিযোদ্ধাদের ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ও প্রতিবন্ধীদের মানবিক কারণে সরকারি ভাতার ব্যবস্থা করেছেন। আলেমরাও অভাব-অনটনের মধ্যে বেঁচে থাকেন। তাই তাদেরও সরকারি ভাতার আওতায় আনা দরকার।’

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম