নিসচা’র ২৫ বছর পূর্তিতে আলোচনা, সম্মাননা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০১৮, ১৭:০২আপডেট : ০১ ডিসেম্বর ২০১৮, ২০:১৮

 

নিসচা’র ২৫ বছর পূর্তিতে আলোচনা, সম্মাননা ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) আন্দোলনের ২৫ বছর পূরণ হলো আজ শনিবার। ১৯৯৩ সালের ১ ডিসেম্বর রাজধানীর এফডিসি থেকে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত পদযাত্রার মাধ্যমে শুরু হয় সড়ক দুর্ঘটনা রোধ ও সামাজিক সচেতনতার এই আন্দোলন। সামাজিক এই আন্দোলনের রজতজয়ন্তী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘নিসচার ২৫ বছর: প্রেক্ষিত সড়ক দুর্ঘটনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দেওয়া হয়।
আলোচনা সভায় গত তিন বছরের সড়ক দুর্ঘটনার চিত্র তুলে ধরা হয়। ২০১৫-১৬ সালে সড়ক দুর্ঘটনা হার নিম্নগামী থাকলেও ২০১৭ সালে তা বেড়ে যায়। এ বছরের অক্টোবর পর্যন্ত দুর্ঘটনা ঘটেছে ৩ হাজার ১৩৩টি।
নিসচা’র মহাসচিব এহসানুল হক বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনার সবচেয়ে বেশি শিকার হয় পথচারীরা। ২০১৭ সালে ১ হাজার ৯৬৪টি দুর্ঘটনায় পথচারী নিহত হয়েছে ২ হাজার ৮০৪ জন। তিনি বলেন, দেশের জনগণের মধ্যে সচেতনতা বোধের বেশ অভাব রয়েছে, যা বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করা যায় না। ২০২০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা ৫০ শতাংশ কমিয়ে আনার জন্য জাতিসংঘের টার্গেট পূরণ করা কখনও সম্ভব হবে না, যদি না জনগণকে সচেতন করতে পারি।
এসব তথ্য উপস্থাপন শেষে আলোচনা সভার মূল প্রবন্ধ উপস্থাপন করেন এহসানুল হক। এতে তিনি সড়ক দুর্ঘটনা নিরসনে কিছু সুপারিশ তুলে ধরেন।
আলোচনা সভায় ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমরা নিজেদের দায়িত্ব-কর্তব্য ঠিকমতো পালন করি না। আবার কেউ আছেন তারা দায়িত্ব পালন করতে চাইলেও করতে পারছেন না, এখানে রাজনীতির বিষয়টি আছে। দেশ স্বাধীন হওয়ার পরেও আমরা আমাদের অভ্যাসে পরিবর্তন করতে পারিনি। আমাদের অন্য দিকগুলোর উন্নয়ন করতে পারলেও আমরা আমাদের মানসিক দিকটির উন্নয়ন করতে পারিনি। আমরা যদি আমাদের দায়িত্ব-কর্তব্যগুলো নিজের মনের মধ্যে নিয়ে করতে পারি তবে আমি মনে করি, সড়ক দুর্ঘটনা থামাতে পারবো।’
প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘একটা হাইওয়ে কখনও দুই লেন দুটি কারণে হয় না। একটা হচ্ছে গাড়ি উল্টো দিক থেকে দ্রুত ছুটে আসবে। আরেকটা হচ্ছে যে মাঝখানে ডিভাইডার দিলে দুদিকে আটকে যাবে। কোনও একটা গাড়ি যদি বিকল হয়ে যায় তাহলে তিন মাইল পর্যন্ত গাড়ির লাইন হয়ে যায়। সুতরাং হাইওয়ে চার লেন হতেই হবে। আমাদের এখানে যে সমস্যাগুলো তার মধ্যে রাস্তা সমস্যা আছে রাস্তা যথেষ্ট চওড়া নয়।’
তিনি আরও বলেন, ‘দেশে একের পর এক ফ্লাইওভার হচ্ছে। ফ্লাইওভার যত বড়, তার নিচে ততটুকু রাস্তা অব্যবহৃত হয়ে আসছে। তাহলে উপরের রাস্তাটি দরকার কেন আমরা যদি রিকশা এবং ফুটপাতের দোকানগুলোকে কন্ট্রোল করতে পারতাম, তাহলে এভাবে হাজার হাজার কোটি টাকা নষ্ট হতো না।’
আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘বাস ও ট্রাকের জন্য ট্রেন ডেভেলপ হয়নি দেশে। সারা পৃথিবীতে ট্রেন চলে। আমাদের সেই ট্রেনকে বন্ধ করে দিয়ে তারা বাস কিনতে লাগলো, রিকশা কিনতে লাগলো, ট্রাক কিনতে লাগলো। এতদিন পরে আবার এসে ট্রেনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। আমি বিশ্বাস করি ট্রেনের ওপর গুরুত্ব আরও বাড়লে দুর্ঘটনার সংখ্যা অর্ধেক কমে যাবে।’
নিসচা’র ২৫ বছর উপলক্ষে ‘নিসচা রজতজয়ন্তী সম্মাননা’ দেওয়া হয় আইয়ুবুর রহমান খান এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে। এছাড়াও সম্মাননা তুলে দেওয়া হয় স্বেচ্ছাসেবক আজহার মন্ডল এবং মৌলভীবাজার ট্রাফিক ইন্সপেক্টর মো. সালাউদ্দিন কাজলকে।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সড়ক বিশেষজ্ঞ অধ্যাপক ড. শামসুল হক, অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ বেলায়েত হোসেন, জিটিভি ও সারাবাংলা প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা, হাইওয়ে পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম, বিএফইউজের মহাসচিব শাবান মাহমুদ প্রমুখ।

/এইচএন/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম