শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে আনোয়ার হোসেনকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৫আপডেট : ০২ ডিসেম্বর ২০১৮, ১৬:৩৯

ফটোগ্রাফার আনোয়ার হোসেন (ছবি সংগৃহীত)

কিংবদন্তি আলোকচিত্র শিল্পী, বাংলাদেশের অন্যতম সিনেমাটোগ্রাফার আনোয়ার হোসেনকে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ শ্রদ্ধা জানানো হবে।

সোমবার (৩ ডিসেম্বর) সকাল ১১টায় আনোয়ার হোসেনের মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে শহীদ মিনারে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক বেলায়েত হোসেন মামুন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সোমবার সকালে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আনোয়ার হোসেনের মরদেহ শহীদ মিনারে রাখা হবে। শ্রদ্ধাজ্ঞাপন শেষে দুপুর সাড়ে ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।’

তিনি আরও বলেন, ‘আনোয়ার হোসেনের স্ত্রী মরিয়াম হোসেন এবং আনোয়ার হোসেনের দুই পুত্র আকাশ হোসেন ও মেঘদূত হোসেন আগামীকাল ফ্রান্স থেকে দেশে এসে পৌঁছাবেন।’

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক