নীলক্ষেতে হঠাৎ জ্বলে উঠলো প্রাইভেটকার (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৮, ২০:১০আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৮, ২০:৫৯

মাইক্রোবাসের আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস রাজধানীর নীলক্ষেতে যান্ত্রিক ত্রুটির কারণে একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান, সন্ধ্যায় নীলক্ষেত মোড়ে হঠাৎ করে ঢাকা মেট্রো-গ ১৩-১৮৮০ নম্বরের একটি প্রাইভেট কারে আগুন ধরে যায়। চালক দ্রুত গাড়ি থেকে বের হয়ে যান। তিনি সুস্থ আছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের সময় আজিমপুর-গাবতলী (মিরপুর রোড) সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। গাড়িটির ভেতরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানায়, এ ঘটনায় কেউ হতাহত হননি। গাড়িটি ট্রাফিক পুলিশের সহায়তায় সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গাড়ির চালক নূর মোহাম্মদ বর্তমানে নিউমার্কেট থানায় আছে। গাড়িটির মালিক ঢাকা মহানগর দক্ষিণের এক আওয়ামী লীগের নেতা। তাকে খবর দেওয়া হয়েছে।

নিউমার্কেট থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. নূরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গাড়িটি সড়ক থেকে উদ্ধার করে আনা হয়েছে। আমরা মালিককে খবর দিয়েছি। তিনি আসলে গাড়ি ও চালককে তার কাছে হস্তান্তর করা হবে।’

/এসজেএ/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম