মইনুলসহ গ্রেফতার সব আইনজীবীর মুক্তি দাবি জাতীয় আইনজীবী সমিতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৮, ১৪:০৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৩

 

সংবাদ সম্মেলনে ল রিপোর্টার্স ফোরামের নেতারা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনসহ গ্রেফতার সব আইনজীবীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে ল রিপোর্টার্স ফোরামের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট শাহ মো. খসরুজ্জামান। বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি এ সম্মেলনের আয়োজন করে।

তিনি বলেন, ‘আমরা জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনসহ গ্রেফতার সব আইনজীবীর নিঃশর্ত মুক্তি জানাই।’

শাহ মো. খসরুজ্জামান বলেন, ‘বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতি পুরো দেশের আইনজীবী সমিতিগুলোর ফেডারেশন এবং নির্দলীয় একমাত্র আইন পেশার সংগঠন। আশির দশকে আইনজীবীদের গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলনের ধারাবাহিকতা রক্ষায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনজীবীরা অতীতের মতো দেশে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করতে পারেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে আইনের শাসন, ন্যায় বিচার ও মানবাধিকারকে সুপ্রতিষ্ঠিত করা আইনজীবীদের একটি ঐতিহাসিক দায়িত্ব বলে আমরা মনে করি। ’

তিনি বলেন, ‘১৯৭০ সালের জাতীয় সংসদ নির্বাচনে পার্লামেন্ট সদস্যদের মধ্যে প্রায় এক- তৃতীয়াংশ নির্বাচিত হয়েছিলেন আইন পেশা থেকে। কিন্তু পরবর্তীকালে বিভিন্ন কারণে এ সংখ্যা কমতে কমতে এখন কতিপয় আইনজীবীদের মধ্যে সীমিত হয়ে পেড়েছে। অন্যদিকে, দেশের ব্যবসায়ীরা উক্ত শূন্যস্থান পূরণ করার সুযোগ গ্রহণ করেছেন। তাই আমরা সব রাজনৈতিক দল ও নেতৃত্বের প্রতি আহ্বান জানাই, যেন অধিক সংখ্যক আইনজীবীদের দলীয় মনোনয়ন দিয়ে আইন প্রণেতা বানানোর একটি বিশেষ উদ্যোগ নেওয়া যায়, এরূপ ব্যবস্থা গ্রহণ করা।’

সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী আরও বলেন, ‘‘আমাদের সমিতির পক্ষ থেকে নির্বাচনি এলাকায় যেখানে আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেসব এলাকায় নির্বাচনি প্রচারণার জন্য অ্যাডভোকেট সামসুল জালাল চৌধুরীকে আহ্বায়ক ও অ্যাডভোকেট আবুল বাশারকে সদস্য সচিব করে ৩১ সদস্যবিশিষ্ট একটি ‘নির্বাচনি প্রচারণা কমিটি’ গঠন করা হয়েছে। আগামী ১০ ডিসেম্বর থেকে উক্ত কমিটির প্রচারণা কাজ শুরু হবে।’’

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সমিতির সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুল জালাল চৌধুরী, ডেপুটি সেক্রেটারি জেনারেল আবুল বাশার, সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আনামুল হক, মিজানুর রহমান, আবুল কাশেম রাজু, অ্যাডভোকেট সায়মা খান প্রমুখ।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সমিতির সহসভাপতি অ্যাডভোকেট সামসুল জালাল চৌধুরী, ডেপুটি সেক্রেটারি জেনারেল আবুল বাশার, সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আনামুল হক, মিজানুর রহমান, আবুল কাশেম রাজু, অ্যাডভোকেট সায়মা খান প্রমুখ।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম