ফেনী-১ আসন: ২০ মামলায় বিএনপির প্রার্থী মজনুর জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০১৮, ১৭:২৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১৭:৫২

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনি আসন ফেনী-১ থেকে দলটির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুর বিরুদ্ধে দায়ের হওয়া ২০ মামলায় ২ মাসের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি মুহাম্মাদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রফিকুল আলম মজনুর জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন এম. মাসুদ রানা ও অ্যাডভোকেট রমজান আলী।
পরে আইনজীবী মাসুদ রানা বলেন, ‘রফিকুল আলমের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২২টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় তিনি হাইকোর্টে জামিন চেয়ে গত ২ ডিসেম্বর আবেদন জানান। তিনি ফেনী-১ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ অবস্থায় তার জামিন চেয়ে আবেদনের শুনানি নিয়ে তাকে ২ মাসের জামিন দেন হাইকোর্ট।’
এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল, মিটিং, গোপন বৈঠক, পুলিশের দায়িত্ব পালনে বাধা, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ২২টি মামলা দায়ের করা হয়। কিন্তু জাতীয় নির্বাচনে এলাকায় প্রচার প্রচারণা চালাতে ওইসব মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান তিনি।

/বিআই/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম