নির্বাচন কমিশনে খালেদা জিয়ার আপিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৮, ১৩:০২আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৩:০২

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রার্থিতা ফেরত পেতে নির্বাচন কমিশনে আপিল করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার (৫ ডিসেম্বর) নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা আপিল আবেদন করেন। খালেদা জিয়ার জমা দেওয়া তিনটি মনোনয়নপত্রের জন্য পৃথকভাবে এ আপিল করা হয়।
মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে বুধবার আপিল জমা দেওয়ার শেষ দিন ছিল। বৃহস্পতিবার থেকে পরবর্তী তিন দিন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার নেতৃত্বে পুর্ণাঙ্গ কমিশন আপিল শুনানি শেষে সিদ্ধান্ত দেবে। সেখানে কেউ ক্ষুব্ধ হলে উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার তিনটি মনোনয়নপত্রই বাতিল করা হয়। তিনি ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
প্রসঙ্গত, একাদশ সংসদ নির্বাচনে দেশের ৩০০ আসনে মোট ৩ হাজার ৬৫ জন মনোনয়ন জমা দেন। রিটার্নিং কর্মকর্তারা যাচাই-বাছাই করে তার মধ্যে ৭৮৬টি মনোনয়ন অবৈধ বলে ঘোষণা করে বাতিল করে দেন। সোমবার থেকে নির্বাচন কমিশন এসব বাতিল মনোনয়নের বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু করে। গত দুই দিন ৩১৮ জন প্রার্থী কমিশনে আপিল করেছেন।

/ইএইচএস/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম