উত্তরায় স্কুলছাত্র আদনান হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২২ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৮, ১৩:২০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৩:২৩

আদনান  (ছবি-সংগৃহীত)

রাজধানীর উত্তরায় স্কুলছাত্র আদনান কবির হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ায় আগামী ২২ জানুয়ারি  প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৫ ডিসেম্বর ) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক  মোহাম্মদ জসিম এ দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ৬ জানুয়ারি সন্ধ্যায় উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১৭ নম্বর রোডে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আদনানকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ একটি গ্রুপ। চিকিৎসার জন্য তাকে উত্তরা লুবনা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আদনানকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় নিহত আদনানের বাবা কবির হোসেন উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পুলিশ  জানায়,  উত্তরায় ‘গ্যাং-কালচার’ নিয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে স্থানীয় কিশোরদের একটি অংশ। ‘নাইন স্টার’, ‘ডিসকো বয়েজ’ ও ‘বিগবস’ নামের গ্রুপে সক্রিয় কিশোররা শুরুতে মূলত ‘পার্টি’ করা, হর্ন বাজিয়ে প্রচণ্ড গতিতে মোটরসাইকেল চালানো এবং রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করে। একপর্যায়ে তারা নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ে। বর্তমানে মামলাটি তদন্ত করছেন উত্তরা (পশ্চিম) থানার পুলিশ (পরির্দশক) মো. আব্দুর রাজ্জাক।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম