অরিত্রীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৮, ১৪:০০আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৪:০২

অরিত্রীর আত্মহত্যার ঘটনায় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি শিক্ষকদের দ্বারা বাবার অপমান সইতে না পেরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারী (১৫) আত্মহত্যা করায় তীব্র নিন্দা জানিয়েছে চাইল্ড রাইটস অ্যাডভোকেসি কোয়ালিশন ইন বাংলাদেশ নামের একটি সংগঠন। এই ঘটনায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। বুধবার (৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, উচ্চ আদালত ২০১১ সালে এক নির্দেশনায় শিক্ষা প্রতিষ্ঠান সব ধরনের শারীরিক ও মানসিক শাস্তি নিষিদ্ধ করে। পরবর্তী সময়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। সব শিক্ষা প্রতিষ্ঠানকে এ নির্দেশনা মেনে চলার জন্য বলা হয়। তা সত্ত্বেও আমরা অনেকটা নিয়মিতভাবে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের শাস্তি প্রদানের সংবাদ গণমাধ্যম সূত্রে জানতে পারছি।

বক্তারা আরও বলেন, আইন ও সালিশ কেন্দ্র (আসক) থেকে সংগ্রহীত তথ্য অনুযায়ী এ বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১৭১ জন শিক্ষার্থী নির্যাতনের শিকার হয়েছে শিক্ষকের কাছে। যার মধ্যে দুজন শিক্ষার্থী নির্যাতনের পর আত্মহত্যা করেছে।

এ সময় তারা সরকারকে শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের শাস্তি বন্ধের জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে তারা কিছু সুপারিশমালা পেশ করেন। তা হলো অরিত্রীর ঘটনাসহ অন্যান্য সব ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার সম্পন্ন করে দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করতে হবে, সব শিক্ষা প্রতিষ্ঠানে শিশুর শারীরিক ও মানসিক শাস্তি বন্ধ বিষয়ক প্রজ্ঞাপনটি দৃশ্যমান স্থানে প্রদর্শন করার বিষয়টি বাধ্যতামূলক করতে হবে, শিক্ষকদের নিয়োগপত্রে এ শিশুদের শারীরিক ও মানসিক শাস্তি দণ্ডনীয় অপরাধ হিসেবে উল্লেখ করতে হবে, বিদ্যালয় পরিচালনা পর্ষদের এ বিষয়ে কঠোর অবস্থান নিতে হবেসহ আরও অনেক সুপারিশ করা হয়।

আয়োজক সংগঠনের সভাপতি কামরুন্নাহার ডানার সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজ ও সংগঠনের নেতারা।

/এইচএন/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম