শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে বিক্ষোভ সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৮, ১৮:০৮আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ১৮:১০

টঙ্গীর ইজতেমা ময়দানে লাঠি নিয়ে অবস্থান শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে দাওয়াতে তাবলিগ ও ওলামা মাশায়েখরা। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মুফতি আমানুল হক।
তিনি বলেন, ‘গত ১ ডিসেম্বর ইজতেমা ময়দানের ঘটনায় প্রশাসন নীরব ও রহস্যজনক ভূমিকা পালন করেছে। কাউকেই গ্রেফতার করা হয়নি। তাই আগামী শুক্রবার (৭ ডিসেম্বর) বাংলাদেশের সব মসজিদে জুমার আলোচনায় এ বিষয়টি তুলে ধরা হবে এবং নামাজের পর সব জেলায় স্থানীয়ভাবে বিক্ষোভ সমাবেশ করা হবে।’
তিনি আরও বলেন,‘২০১৯ সালের ইজতেমার প্রস্তুতিমূলক কাজে থাকা অবস্থায় গত ১ ডিসেম্বর নিজামুদ্দিনের মাওলানা সা’দপন্থী বাংলাদেশের ওয়াসিফুল ইসলাম ও নাসিমের অনুসারীরা পুরো টঙ্গী ময়দানকে রণক্ষেত্রে পরিণত করে। সংবাদ সম্মেলনে তারা সাতটি দাবি তুলে ধরেন। সা’দপন্থীদের হামলায় আহত ৩৬ জনের একটি তালিকাও প্রকাশ করা হয়।

/এইচএন/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম