রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৮, ০২:০৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ০৩:০৪

নিহত রাকিব হাসান রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বনানীর ১৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাকিব হাসান (২৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন নূর ইসলাম নামের আরেকজন।
বনানী থানার মহাখালী টিঅ্যান্ডটি কলোনি এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
হামলার পর রাকিব ও নূরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় রাকিবকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। তার লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

পুলিশ জানায়, মহাখালী টিঅ্যান্ডটি কলোনি মসজিদের পেছনে রাবিকদের বাসা। পরিবারের সঙ্গে তিনি সেখানেই থাকতেন। তাদের গ্রামের বাড়ি বরিশালে।
পুলিশ জানায়, বনানী থানার মহাখালী টিঅ্যান্ডটি কলোনি এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তরা রাকিব হাসান ও নূর ইসলামকে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বনানী থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ছুটে যান। হাসপাতালে বনানী থানার পরিদর্শক ( অপরেশন) সায়হান ওলিউল্লা জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ উপপরিদশর্ক মো. বাচ্চু মিয়া জানান, রাকিবের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নূর ইসলামের চিকিৎসা চলছে।

/এআইবি/এনএল/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম