পরীক্ষায় অংশ নিয়েছে ভিকারুননিসার শিক্ষার্থীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৬আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৫

পরীক্ষায় অংশ নিয়েছে ভিকারুননিসার শিক্ষার্থীরা তিন দিনের আন্দোলন স্থগিতের পর শুক্রবার (৭ ডিসেম্বর) পরীক্ষায় অংশ নিয়েছেন রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১২টায় শুরু হওয়া পরীক্ষা চলবে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। এ অবস্থায় কলেজ ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন গভর্নিং বডির চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার।

গত সোমবার শিক্ষাপ্রতিষ্ঠানটির নবম শ্রেণির ছাত্রী অরিত্রী অধিকারীর আত্মহত্যার ঘটনার পর ক্লাস ও পরীক্ষা বাদ দিয়ে দোষীদের বিচারসহ ৬ দপা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। শেষ পর্যন্ত গভর্নিং বডির সভার পর দাবি পূরণের আশ্বাসে বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) আন্দোলন স্থগিত করেন ছাত্রী ও অভিভাবকেরা।

আন্দোলন চলার মধ্যে বৃহস্পতিবার ছাত্রীদের সঙ্গে শিক্ষকেরা আলোচনায় বসেন। আলোচনা শেষে বিকেল পৌনে পাঁচটার দিকে ছাত্রীদের পক্ষ থেকে আন্দোলন বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। ছাত্রীদের পক্ষ থেকে বলা হয়, তারা শুক্রবার থেকে পরীক্ষায় অংশ নেবে। ক্লাসেও ফিরবে। ঘোষণা অনুযায়ী আজ বেলা সাড়ে ১১টায় স্কুলের সামনে গিয়ে দেখা যায়, পরীক্ষায় অংশ নিতে ছাত্রীরা স্কুলে প্রবেশ করছে। পরে সাড়ে ১২টা থেকে পরীক্ষা শুরু হয়।

স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষার্থীরা পরীক্ষায় যোগদান করেছে। বেলা সাড়ে ১২টা থেকে পরীক্ষা শুরু হয়েছে। বিকাল সাড়ে তিনটা পর্যন্ত তা চলবে। স্কুলের পরিবেশ এখন স্বাভাবিক রয়েছে।’

আন্দোলন স্থগিত করে পরীক্ষায় ফিরেছে ভিকারুননিসার শিক্ষার্থীরা তিনি আরও বলেন, ‘দেখেন কোনও একটা ঘটনা ঘটলে কয়েকটি পক্ষ দাঁড়িয়ে যায়। পক্ষগুলো বিভিন্ন পন্থায় কাজ করে। তবে, আমরা কোনোভাবে চাই না স্কুলের পরিবেশ বিনষ্ট হোক। যে ঘটনা ঘটেছে সেটা আইনি প্রক্রিয়ায় সমাধান হবে।’

এর আগে অরিত্রীকে আত্মহত্যার প্ররোচণা দেওয়ার মামলার আসামি অরিত্রীর শ্রেণি শিক্ষক হাসনা হেনাকে বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছেন আদালত। আগের দিন বুধবার রাতে হাসনা হেনাকে গ্রেফতার করা হয়। ঘটনার পর দ্রুততার সঙ্গে কর্তৃপক্ষ ব্যবস্থা নেওয়ায় ৬ দফা দাবি পূরণের আন্দোলন স্থগিত ঘোষণার পর স্বস্তি ফিরে এসেছে অভিভাবকদের মনে।

নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেন, ‘আমরা কখনোই চাই না আমাদের সন্তানদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়ুক। তাই পরীক্ষা ঠিকঠাক শুরু হওয়ায় স্বস্তি বোধ করছি। কিন্তু ওদের দাবির প্রতিও সম্মান দেখানো জরুরি। আমার কন্যার পরিণতি অরিত্রীর মতো হবে এটা আমি আশা করি না।’

গত সোমবার শান্তিনগরের বাসায় অরিত্রী আত্মহত্যা করে। এরপর অভিযোগ ওঠে এই শিক্ষার্থীর বাবা-মাকে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শাখাপ্রধান ও শ্রেণিশিক্ষক অপমান করায় মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় অপর দুই আসামি হলেন প্রতিষ্ঠানটির বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতী শাখার প্রধান জিনাত আখতার।

ছবি: নাসিরুল ইসলাম

/ইউআই/এসএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম