নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপি নেতা আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৮, ১৯:০৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১৯:১০

 একাদশ জাতীয় সংসদ নির্বাচনকেন্দ্রিক নাশকতার পরিকল্পনার করার অভিযোগে রাজধানীর রামপুরা এলাকা থেকে ২৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাংঠনিক সম্পাদক মির্জা হাসান ইমাম ওরফে বুলু (৫০)কে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

শুক্রবার (৮ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে রামপুরা এলাকার ব্লক-বি-এর ৩০৩ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার বাসা থেকে ৭টি পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাব-৩-এর কোম্পানি কমান্ডার (সিপিসি-১) মেজর গালিব মুহাম্মদ নাতিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মির্জা হাসান নাশতকার পরিকল্পনা করছিলেন। এজন্য দীর্ঘদিন যাবৎ তার রামপুরার বাসায় নাশকতামূলক একাধিক বৈঠক হয়েছে। খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে শুক্রবার (৮ ডিসেম্বর) দিনগত রাত ১ টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।’

মেজর গালিব মুহাম্মদ নাতিকুর রহমান বলেন, ‘নির্বাচনকেন্দ্রিক নাশকতার পরিকল্পনাকারীর অভিযোগে আটক মির্জা হাসানের সঙ্গে আর কারা বৈঠক করতো বা জড়িত আছে, তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’ এ বিষয়ে রামপুরা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

/এসজেএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম