নির্বাচনকালে শিক্ষকদের বেতন বিলে স্বাক্ষর করবেন জেলা প্রশাসক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৮, ১৮:৪৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ১৯:২৩

শিক্ষা মন্ত্রণালয় দলীয় মনোনয়ন পাওয়া ব্যক্তিরা নির্বাচনের সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে পারবেন না। সে কারণে এই সময়ে শিক্ষকদের বেতন বিলে স্বাক্ষর করবেন বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকরা। শিক্ষকদের যাতে কোনও অসুবিধা না হয়, সে কারণে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) জাবেদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যেসব ব্যক্তি নির্বাচনে মনোনয়ন পেয়েছেন, তারা যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের সদস্য রয়েছেন, তারা গভর্নিং বডির কোনও কার্যক্রমে অংশ নিতে পারবেন না। বেতন বিলেও স্বাক্ষর করতে পারবেন না। তাই বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা বেতন বিলে স্বাক্ষর করবেন, যাতে শিক্ষকদের বেতন আটকে না যায়।’ শিগগিরই এ বিষয়ে নির্দেশনা জারি করার কথাও বলেছেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন পাওয়া ব্যক্তি ও মনোনীত ব্যক্তি নির্বাচনকালে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাসহ কোনও কার্যক্রমে অংশ নিতে পারবেন না। নির্বাচন কমিশনের অনুরোধের পর শিক্ষা মন্ত্রণালয় নির্বাচনি আচরণবিধি মেনে চলার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে।

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বেসরকারি মাধ্যমিক) সালমা জাহান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘মনোনয়ন পাওয়া ব্যক্তি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনও কাজে অংশ নিতে পারবেন না। শুধু তা-ই নয়, মনোনয়ন পাওয়া ব্যক্তি যদি কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি বা সদস্য থাকেন, তাহলে তাকেও কোনও প্রকার কার্যক্রমে অংশ নিতে দেওয়া হবে না। নির্বাচনের সময়ের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে।’

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোট গ্রহণ করবেন শিক্ষকরা। দলীয় মনোনয়ন পাওয়া ব্যক্তিরা যাতে শিক্ষকদের ওপর প্রভাব খাটাতে না পারেন, সে কারণে প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়।

/এসএমএ/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম