নির্বাচন করতে পারছেন না বিএনপি প্রার্থী আলী আজগর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ১২:৪৩আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৫:২৮

আলী আজগর ঋণখেলাপের অভিযোগে ময়মনসিংহ-১ আসনের বিএনপি প্রার্থী আলী আজগরের মনোনয়নপত্র স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদন খারিজ করে মঙ্গলবার (১১ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আলী আজগরের পক্ষে শুনানিতে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ। অন্যদিকে ফারমার্স ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী জহুরুল ইসলাম মুকুল।
এ এফ হাসান আরিফ সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশন আলী আজগরের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছিলেন। এরপর ঋণখেলাপের অভিযোগ এনে হাইকোর্টে রিট দায়ের করে ফারমার্স ব্যাংক কর্তৃপক্ষ। সেই রিটের শুনানি নিয়ে গত ৯ ডিসেম্বর নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক তার মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আলী আজগর আপিল বিভাগে আবেদন করেন। কিন্তু সে আবেদন খারিজ হয়ে যাওয়ায় তিনি আর নির্বাচনে অংশ নিতে পারছেন না।

/বিআই/এআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম