প্রার্থিতা ফিরে পেতে হাওলাদারের রিট কার্যতালিকা থেকে বাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৮, ১৬:২০আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৬:২৩

রুহুল আমিন হাওলাদার

জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রুহুল আমিনের পক্ষে শুনানিতে ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ ও জ্যেষ্ঠ আইনজীবী আবদুল বাসেত মজুমদার। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

এর আগে গত ৯ ডিসেম্বর জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সেই রিটের ওপর শুনানি নিয়ে আদালত আবেদনটি হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ দেন।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে মনোনয়পত্র জমা দিয়েছিলেন। তবে ঋণখেলাপি হওয়ায় গত ২ ডিসেম্বর তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

এরপর প্রার্থিতা ফিরে পেতে রুহুল আমিন হাওলাদার নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে গত ৭ ডিসেম্বর আপিলটি খারিজ করে দেয় নির্বাচন কমিশন। পরে পটুয়াখালী-১ আসনে নিজের প্রার্থিতা ফিরে পেতে আদালতের শরণাপন্ন হন রুহুল আমিন হাওলাদার।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক