নিউজ পোর্টাল বন্ধের প্রতিবাদে সমাবেশ-মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৮, ১৪:৩৭আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৪:৫১

নিউজ পোর্টাল বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ বিটিআরসি'র ঘোষণা মোতাবেক ৫৪টি ওয়েবসাইট (নিউজ পোর্টাল) ও লিংক বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বন্ধ হওয়া বিভিন্ন পোর্টালগুলোর কর্মীরা। বুধবার (১২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে জাস্ট নিউজের গোলাম ইউসুফ বলেন, ‘বিটিআরসির সিদ্ধান্তের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এখন ৬০০/৭০০ সংবাদকর্মী কোথায় কাজ করবো, কীভাবে জীবন চালাবো, কিছুই জানি না। আমরা চাই, বিটিআরসি নাটক বন্ধ করে আমাদের সবগুলো পোর্টাল খুলে দিক।’

নিউইয়র্ক থেকে প্রকাশিত আওয়াজ বিডি’র মাহফুজ জাহিদ বলেন, ‘বন্ধ হওয়ার পর আমরা বিটিআরসির সঙ্গে যোগাযোগ করেছি। সেখান থেকে আমাদের জানানো হয়েছে যে আইনশৃঙ্খলা বিষয়ক অভিযোগের ভিত্তিতে পোর্টালগুলো বন্ধ করা হয়েছে।

আমার প্রশ্ন হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর কথায় কী গণমাধ্যম চলে কিনা? আমাদের রাজস্বে যাদের বেতন, সেই আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশে যদি দেশের একটি স্তম্ভকে চলতে হয়, তাহলে আর কিছু বলার অপেক্ষা রাখে না।’

শীর্ষ নিউজের এক সংবাদকর্মী জানান, আমাদের সাইট বন্ধ হয়নি। তবে বন্ধ করতে চিঠি দেওয়া হয়েছে। আমরা এর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি।

ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘কোনও উল্লেখযোগ্য কারণ ও কারণ দর্শানো নোটিশ না দিয়ে পোর্টালগুলো বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে সকল পোর্টাল খুলে না দিলে কঠোর অবস্থান নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন প্রহসনের দিকে যাচ্ছে বলেই আমাদের নিউজ পোর্টালগুলো বন্ধ করার পায়তারা চলছে।’

/এইচএন/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম