১৮ ডিসেম্বর ‘অভিবাসী দিবসে’ থাকছে বিতর্ক, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও মেলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ১৭:৫০

ছবি- গুগল থেকে সংগ্রহীত ‘অভিবাসীর অধিকার-মর্যাদা ও ন্যায়বিচার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ ডিসেম্বর পালিত হবে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৮। এ উপলক্ষে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক প্রেস বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, আগামী ১৮ ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৮’ উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে। দিবসটি জাতীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বঙ্গবন্ধু আন্তজাতিক সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী মেলাসহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। অভিবাসী দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
অনুষ্ঠানটি দুটি পর্বে ভাগ করা হয়েছে। প্রথম পর্বে রয়েছে অভিবাসী দিবস সম্পর্কে আলোচনা সভা, রাষ্ট্রপতি কর্তৃক প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তির চেক প্রদান, ক্রেস্ট প্রদান, রাষ্ট্রপতি কর্তৃক মেলা উদ্বোধন ও স্টল পরিদর্শন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং অভিবাসী মেলায় নির্বাচিত সেরা স্টলের পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

/এসও/ওআর/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম