উত্তরা অফিসার্স ক্লাবের বিজয় দিবস উদযাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ডিসেম্বর ২০১৮, ২৩:২৪আপডেট : ১৬ ডিসেম্বর ২০১৮, ২৩:২৬

উত্তরা অফিসার্স ক্লাবের বিজয় দিবস উদযাপন মহান বিজয় দিবস উদযাপন করেছে উত্তরা অফিসার্স ক্লাব। এ উপলক্ষে সকাল ১০টায় ক্লাবের অস্থায়ী কার্যালয়ে নানা কর্মসূচি পালন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কর্মসূচির সূচনা করা হয়। এছাড়া ক্লাবের মহিলা বিষয়ক কমিটির উদ্যোগে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য কর্মসূচি পালন করা হয়।
পরে বিজয় দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ক্লাবের সাধারণ সম্পাদক খান মোহাম্মদ বিলাল বলেন, বাঙালি জাতির রক্ত ঝরা এক ইতিহাসের মধ্য দিয়ে মহান বিজয় দিবস অর্জিত হয়েছে। তরুণ প্রজন্মের কাছে বিজয় দিবসের মূল বাণী ও সঠিক ইতিহাস পৌঁছে দিতে হবে। এজন্য আমাদের সবাইকে কাজ করতে হবে।
ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সচিব মোহাম্মদ হারুনুর রশিদ, সহ-সভাপতি ও সাবেক সচিব মুহাম্মদ নজরুল ইসলাম, সদস্য ডা. মঈন উদদীন আহমদ, শাহ নেওয়াজ দিলরুবা খান, সৈয়দা মুনিরা আক্তার খাতুন, মো. জিয়া উদ্দিন, সুলতান আহমেদ তালুকদার, ইঞ্জিনিয়ার মো. ইউনুস আলী, মো. দুদু মিয়া প্রমুখ বক্তব্য দেন।

/এসএস/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম