নাদিম মোস্তফার বদলে ধানের শীষ পাচ্ছেন অধ্যাপক নজরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৮, ১৫:৩০আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৬:১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে নাদিম মোস্তফার পরিবর্তে অধ্যাপক নজরুল ইসলামকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

নজরুল ইসলামের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে সোমবার (১৭ ডিসেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আশরাফ আলী ও মিনহাজুল হক চৌধুরী। অন্যদিকে, নাদিম মোস্তফার পক্ষে ছিলেন আঞ্জুম আরা বেগম।

এর আগে নাদিম মোস্তফাকে রিটার্নিং অফিসারের দেওয়া ধানের শীষ প্রতীক বরাদ্দের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন নজরুল ইসলাম। সেই রিটের শুনানি নিয়ে আদালত প্রতীক বরাদ্দে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন এবং রুল জারি করেন। একইসঙ্গে অধ্যাপক নজরুল ইসলামকে ধানের শীষ প্রতীক বরাদ্দের নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ২ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে ঋণখেলাপসহ কয়েকটি কারণে নাদিম মোস্তফার মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

পরে গত ৮ ডিসেম্বর আপিলে নির্বাচন কমিশন থেকে প্রার্থিতা ফিরে পান অ্যাডভোকেট নাদিম মোস্তফা। এরপর রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপির এই সাবেক সংসদ সদস্যকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করে বিএনপি। এরপরই নাদিম মোস্তফাকে প্রতীক বরাদ্দের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট দায়ের করেন অধ্যাপক নজরুল।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম