রাজধানীর শেরে বাংলা নগরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০১৮, ১৭:১৬আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৮, ১৭:২০

রাজধানীর শেরে বাংলা নগরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান রাজধানীর শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন অফিস সংলগ্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে স্থাপিত ১৫০টি অস্থায়ী স্থাপনা উচ্ছেদ করা হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার এ অভিযানে নেতৃত্ব দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার জানান, সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন ধরনের ১৫০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় পাঁচ হাজার বর্গফুট এলাকা দখলমুক্ত হয়েছে। নিয়মিত অভিযানের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল ৫) মীর নাহিদ আহসান উপস্থিত ছিলেন।

/এসএস/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম