‘মানবসম্পদ দক্ষ হলে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়বে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৮, ০৩:৩০আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ০৩:৩২

বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠান মানবসম্পদকে দক্ষ মানব শক্তিতে রূপান্তরিত করতে পারলে আরও বেশি রেমিট্যান্স আয়ের পাশাপাশি বিদেশের কাছে বাংলাদেশের গ্রহণযোগ্যতা বাড়বে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ উদযাপন উপলক্ষে ‘সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই নিরাপদ অভিবাসন নিশ্চিত করা সম্ভব’ শীর্ষক এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নিরাপদ অভিবাসন একটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে নজিবুর রহমান বলেন, নিরাপদ অভিবাসনে সচেতনার পাশাপাশি যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এ সেক্টরের আরও উন্নয়ন ঘটাতে হবে। তিনি আরও বলেন, দেশে এবং বিদেশে অভিবাসীরা যাতে মর্যাদার সঙ্গে অবস্থান করতে পারে সেজন্য সরকার কাজ করছে। সরকারের পাশাপাশি এ সেক্টরের সঙ্গে যুক্ত সকল অংশীজনদের এক সঙ্গে কাজ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান বলেন, আশা করছি আগামী বছর নতুন নতুন শ্রমবাজারে প্রবেশের মাধ্যমে আরও বেশি দক্ষ কর্মী আমরা বিদেশে পাঠাতে পারবো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারপারসন হাসান আহমেদ চৌধুরী কিরণ, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, বিএমইটি’র মহাপরিচালক মো. সেলিম রেজা প্রমুখ।
অনুষ্ঠান শেষে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১৮ উপলক্ষে দেশব্যাপী আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার প্রদানসহ অভিবাসী মেলায় সেরা স্টলের পুরস্কার বিতরণ করা হয়।

/এইচএন/জেজে/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম