মহাজোট প্রার্থীদের জয়ী করতে শিক্ষক সমন্বয় পরিষদের আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ডিসেম্বর ২০১৮, ১৬:০৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ১৬:০৭

শিক্ষক সমন্বয় পরিষদের সংবাদ সম্মেলন দেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে জঙ্গিবাদ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত অসাম্প্রদায়িক কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে শেখ হাসিনার নেতৃত্বাধীন মহাজোট প্রার্থীদের জয়ী করতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ শিক্ষক সমন্বয় পরিষদের প্রধান সমন্বয়কারী অধ্যাপক সিরাজুল হক আলো। বুধবার (১৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ শিক্ষক সমন্বয় পরিষদের উদ্যোগে ‌‘আগামী নির্বাচনে শিক্ষক সমাজের করণীয়’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘সরকার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি শিক্ষার ক্ষেত্রেও অভূতপূর্ব অগ্রগতি সাধন করেন। এ কারণে বাংলাদেশ শিক্ষক সমন্বয় পরিষদ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মহাজোট সমর্থিত প্রার্থীকে বিজয়ী করতে পূর্ণাঙ্গ সমর্থন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমরা মনে করছি, বাংলাদেশে শিক্ষার উন্নয়নে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনও বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে শিক্ষার ব্যাপক প্রসার ও গুনগত মানোন্নয়ন হয়েছে তা অতীতে কখনো হয়নি।’

তিনি আরও বলেন, বর্তমান সরকারের ২০০৯-২০১৮ সময়ে শিক্ষায় যুগান্তকারী উন্নয়ন হয়েছে। শিক্ষাক্ষেত্রে এই উন্নয়ন আজ সারাদেশের মানুষের কাছে স্বীকৃত। শেখ হাসিনা মাত্র ১০ বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যে অভাবনীয় অগ্রগতি সাধন করেছেন।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সরকারি কলেজ শিক্ষক সমিতির (সকশিস) সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোফাচ্ছের বাংলাদেশ সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাকি বিল্লাহ, শাহীনুর আকতার, মু. আমিনুল হক, মাওলানা আনোয়ার হোসেন ও অধ্যক্ষ শেখ শাহজাহান আলী প্রমুখ।

/এইচএন/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক