শিশুরোগ বিশেষজ্ঞ মমতাজউদ্দীন আহমেদ মারা গেছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৮, ০১:১১আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ০১:১১

শিশুরোগ বিশেষজ্ঞ মমতাজউদ্দীন আহমেদ মারা গেছেন

বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ মমতাজউদ্দীন আহমেদ মারা গেছেন। বুধবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তিনি বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তার নাতি সাহিত্যিক ইমরুল ইউসুফ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইমরুল ইউসুফ বলেন, ‘শিশুরোগ বিশেষজ্ঞ মমতাজউদ্দীন আহমেদ আমার মায়ের ছোট মামা। তিনি ১৯৩০ সালে তখনকার ব্রিটিশ ভারতের উত্তর চব্বিশ পরগণার বশিরহাটের ফরিদকাঠিতে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা মেডিক্যাল কলেজ থেকে লেখাপড়া শেষে সেখানেই চিকিৎসাসেবা শুরু করেন। দেশ বিভাগের আগে পরিবারের সঙ্গে তৎকালীন পূর্ব পাকিস্তানের বৃহত্তর খুলনায় চলে আসেন।

তিনি আরও বলেন, মমতাজউদ্দীন আহমেদ শেষ বয়সে অ্যালঝেইমারস রোগে ভুগছিলেন। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তার স্ত্রী হোসনে আরা মমতাজ এবং তিন মেয়ে এবং এক ছেলে বেঁচে আছেন। মেয়েরা সবাই দেশের বাইরে থাকেন। ছেলে ডা. আহমেদ বিনহাজ বাবার ক্লিনিকে প্রাকটিস করেন।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জোহরের নামাজের পর স্থানীয় গোরস্থানে তার জানাযা অনুষ্ঠিত হবে।

/টিওয়াই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক