সরকারি সহায়তা পেয়েছেন কদমতলী স্টিল মিলের দগ্ধ ৭ শ্রমিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ডিসেম্বর ২০১৮, ১৮:১৮আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৮:৩২

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন সরকারের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে রাজধানীর কদমতলী স্টিল মিলের চুল্লি (ফার্নেস) বিস্ফোরণে দগ্ধ সাত শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন শ্রমিকদের স্বজনদের হাতে তাৎক্ষণিক এ অনুদান তুলে দেওয়া হয়। প্রত্যেক শ্রমিককে অনুদান হিসেবে নগদ ৫০ হাজার করে মোট সাড়ে তিন লাখ টাকা তুলে দেওয়া হয়।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্ত কল-কারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের আঞ্চলিক কার্যালয় ঢাকার উপ-মহাপরিদর্শক মো. জাকির হোসেন বুধবার (১৯ ডিসেম্বর) আহত শ্রমিকদের স্বজনদের হাতে সহায়তার এ অর্থ তুলে দেন।

তাৎক্ষণিক অনুদান প্রাপ্ত সাতজন শ্রমিক হলেন- মো. আফসার আলী, আল আমিন, শাহ আলম, লতিফ মিয়া, মো. জাহাঙ্গীর আলম, আজিজ হাওলাদার এবং লাবু মিয়া।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল বিস্ফোরণে দগ্ধ শ্রমিকদের এ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর শ্যামপুরে কদমতলী স্টীল মিলস লিমিটেডের চুল্লিতে (ফার্নেস) বিস্ফোর ৮ জন শ্রমিক দগ্ধ হন। পরে অগ্নিদগ্ধ শ্রমিকদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এদের মধ্যে মো. আব্দুল মান্নানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে ছেড়ে দেওয়া হয়।

/এসআই/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম