একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জনসভা করতে রাজধানী গুলশানের ইয়ুথ ক্লাব মাঠে পৌঁছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আজ শুক্রবার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টা ৪০ মিনিটে ব্যক্তিগত গাড়ি নিয়ে তিনি সভাস্থলে পৌঁছান।
ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আকবর হোসেন পাঠানের (চিত্রনায়ক ফারুক) জন্য ভোট চাইতে নির্বাচনি সভায় বক্তব্য রাখবেন তিনি।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা নিশ্চিত করতে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়াও রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুপুরের মধ্যেই মিছিল নিয়ে মাঠে এসে উপস্থিত হন।
আরও খবর: গুলশানে প্রধানমন্ত্রীর জনসভাকে ঘিরে কড়া নিরাপত্তা








