‘দেশে ফেক নিউজের ছড়াছড়ি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০১৮, ২৩:২৪আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ২৩:২৮

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার আয়োজনে আলোচনা সভা দেশে ফেক নিউজের ছড়াছড়ি বলে মন্তব্য করেছেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান সিগমা হুদা। তিনি বলেন, ‘যেসব নিউজের কোনও ডকুমেন্ট নেই, সেসব নিউজই ফেক নিউজ। ফেক নিউজ করলে কারও শাস্তি হয়, আবার কারও কোনও কিছুই হয় না।’

শনিবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতিসংঘ ঘোষিত সনদের ৭০ বছর উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন। এইসময় তিনি সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া অনলাইন নিউজ পোর্টালগুলো চালুর ব্যাপারে সহযোগিতার আশ্বাস দেন। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা এই আলোচনা সভার আয়োজন করে।

সিগমা হুদা বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের জন্য দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। আর এজন্যই আমাদের স্বাধীনতা পাওয়া দ্রুত সম্ভব হয়েছিল। এখন দেশে মানবাধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে একজোট হয়ে প্রতিবাদ ও ঐক্যবদ্ধভাবে প্রতিকার করলে নিশ্চয়ই মানবাধিকার সমভাবে বহাল থাকবে। দেশে শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে। কোনোভাবেই মানবাধিকার হরণ হতে দেওয়া যাবে না।’

আলোচনা সভায় অন্যান্যরা বলেন, মানবাধিকার সনদের ইতিহাস একদিনে গঠিত হয়নি। বিভিন্ন অত্যাচার, অবিচার নির্যাতন ও দাসত্ব মানুষের জীবনে এক করুণ অধ্যায়। এসবের বিরূপ প্রতিক্রিয়ার ফল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীতে মানবাধিকার সংক্রান্ত আইনের বিকাশ ঘটে। যা পরিণত হয় ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর। ফলে ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর থেকে দিবসটি বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন, ব্যারিস্টার আফতাব উদ্দিন আহমেদ ও সুবিধাবঞ্চিত নারী নেতা মিসেস আছমা বেগম।

 

/এইচএন/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম