ইসির ভূমিকায় উদ্বেগ আসকের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৪৮আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১৯:৫১

আইন ও সালিশ কেন্দ্র একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিদ্যমান পরিস্থিতির উন্নয়নে নির্বাচন কমিশনের (ইসি) ভূমিকায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। রবিবার (২৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করেছে তারা।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্র প্রস্তুতের দায়িত্ব পালনরত নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণে এবং সব দলের প্রার্থীদের জন্য সমান সুযোগ তৈরিতে যথাযথ ভূমিকা রাখতে পারছে না। এছাড়া গত কয়েকদিনে দেশের কয়েকটি জায়গায় ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা ও আগুনের ঘটনা ঘটেছে।’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘গত ১১ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ২৩৪টি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আটজন নিহত ও ২ হাজার ১৫২ জন আহত হয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ জনগণের মধ্যে নির্বাচনকে কেন্দ্র করে নানা আশঙ্কা ও ভীতি কাজ করছে।’ এ পরিস্থিতিতে জনগণ যাতে নির্ভয়ে কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে পরিবেশ তৈরি করতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে আসক।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম