নবাবগঞ্জে সংবাদকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৮, ১৩:৩০আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৩:৫২

নবাবগঞ্জে সংবাদকর্মীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ঢাকার নবাবগঞ্জে একটি হোটেলে অবস্থানরত যুগান্তর ও যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীর ওপর সোমবার রাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সংবাদকর্মীরা। বুধবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করে সচেতন সাংবাদিক সমাজ। এসময় সাংবাদিক নেতারা অবিলম্বে দোষিদের গ্রেফতার করে বিচার ও শাস্তি দাবি করেন।
জ্যেষ্ঠ সাংবাদিক খাইরুজ্জামান কামাল বলেন, ‘ঢাকা-১ নবাবগঞ্জ-দোহার সংসদীয় আসনে গত সোমবার (২৪ ডিসেম্বর) সন্ত্রাসীরা দৈনিক যুগান্তর এবং যমুনা টিভির আমাদের সহকর্মী সাংবাদিক ভাইদের ওপর নির্মম হামলা চালানো হয়েছে, তাদের আহত করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে আমরা তার নিন্দা প্রকাশ করি। এর প্রতিবাদের জন্য তাৎক্ষণিক মানববন্ধনের উদ্যোগ নিয়েছে সচেতন সাংবাদিক সমাজ। স্থানীয় প্রশাসন তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমি সরকারের কাছে অনুরোধ করবো তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। দায়িত্ব পালন করতে গিয়ে থানার পাশে একটি হোটেলে অবস্থান করছিলেন তারা। দুষ্কৃতিকারীরা গভীর রাতে থানার সামনে, প্রশাসনের চোখের সামনে এরকম হামলা করবে এটা মেনে নেওয়া যায় না।’
খাইরুজ্জামান কামাল আরও বলেন, ‘আজকের মানববন্ধন থেকে আমরা নির্বাচন কমিশন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করুন এবং হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিন। না হলে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, জাতীয় প্রেসক্লাব, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতারা আন্দোলন চালিয়ে যাবে।’
জ্যেষ্ঠ সাংবাদিক ও ডিআরইউ’র সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু, ডিআরইউয়ের সাবেক সাধারণ সম্পাদক শুক্কুর আলী শুভ, জ্যেষ্ঠ সাংবাদিক সাজেদা হকসহ আরও অন্যান্য সংগঠনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত সোমবার (২৪ ডিসেম্বর) ঢাকার নবাবগঞ্জে একটি হোটেলে অবস্থানরত যুগান্তর ও যমুনা টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীর ওপর হামলা চালায় ছাত্রলীগ-যুবলীগের কর্মীরা। এতে কমপক্ষে ১০ সাংবাদিক আহত হন। নবাবগঞ্জে থানা রোডে শামীম গেস্ট হাউসে এ হামলার ঘটনা ঘটে। এতে ভাঙচুর করা হয় ১৮টি গাড়ি ও হোটেলের বিভিন্ন কক্ষ। এ ঘটনায় মঙ্গলবার রাতে দোহার উপজেলা চেয়ারম্যানকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

/এইচএন/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম