খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার বিষয়ে আদেশ ২০ জানুয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৮, ১৬:০৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ১৬:১৫

খালেদা জিয়া

খালেদা জিয়ার বিরুদ্ধে অনুভূতিতে আঘাত হানা ও জাতিগত বিভেদ সৃষ্টির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে কিনা, এ বিষয়ে আগামী ২০ জানুয়ারি আদেশের দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (২৬ ডিসেম্বর ) দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম  জিয়াউল রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

বুধবার (২৬ ডিসেম্বর) মামলাটির গ্রেফতারি পরোয়ানা আদেশের জন্য ধার্য ছিল। কিন্তু বিচারক এ বিষয়ে কোনও আদেশ না দিয়ে পরবর্তী তারিখ ২০ জানুয়ারি নির্ধারণ করেন।

বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে এতথ্য জানান।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির জন্য এ পর্যন্ত ধার্য তারিখ পাঁচবার পেছালো বলে আমরা আদালতে শুনানি করেছি।বিচারক শুনানি শেষে গ্রেফতারি পরোয়ানার জন্য আগামী তারিখ নির্ধারণ করেন।’

মামলার অভিযোগে জানা যায়, ২০১৪ সালের ১৪ অক্টোবর বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইইবি)-এর মিলনায়তনে ‘শুভ বিজয়া’ অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছে। আসলে দলটি ধর্মহীনতায় বিশ্বাসী। আওয়ামী লীগের কাছে কোনও ধর্মের মানুষ নিরাপদ নয়। আওয়ামী লীগ ক্ষমতায় এসে হিন্দুদের সম্পত্তি দখল করেছে। হিন্দুদের ওপর হামলা করেছে।’

মামলার এজাহারে আরও বলা হয়, খালেদা জিয়ার এসব বক্তব্য যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে, তেমনই হিন্দু ও মুসলমানের মধ্যে শ্রেণিগত বিভেদও সৃষ্টি করেছে।

ওই ঘটনায় ২০১৪ সালের ২১ অক্টোবর এ বি সিদ্দিকী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

এরপর গত ৩০ জুন খালেদা জিয়ার বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার ওসি (তদন্ত) জাফর আলী বিশ্বাস। পরবর্তীতে এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির জন্য আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

প্রসঙ্গত, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় ইতোমধ্যে খালেদা জিয়াকে মোট ১৭ বছরের কারাদণ্ড দেন আদালত। বর্তমানে তিনি পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন।  

 

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম