রাজধানীর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানের পাশে বটতলা এলাকার বাসাবাড়িতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। বুধবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. এরশাদ বাংলা ট্রিবিউনকে জানান, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাই। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট পাঠানো হয়েছে। তারা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন। তবে, আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানান মো. এরশাদ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই বাসাবাড়িতে ১০টি পরিবার থাকে।








