মিরপুরে ফল বিক্রেতা নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৮, ১৯:৫৯আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২০:০৩

মিরপুর রাজধানীর মিরপুরে রিকশাচালকের মারধরে মঞ্জু (৪০) নামের এক ফল বিক্রেতা নিহতের অভিযোগ উঠেছে। বুধবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে মিরপুর-১০ নম্বর সেকশনের হোপ স্কুলের সামনে এই ঘটনা ঘটে। নিহতের স্ত্রী আকলিমা বাংলা ট্রিবিউনের কাছে এই অভিযোগ করেন।

ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশ ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।   

ফল বিক্রেতা মঞ্জু বি-বাড়ীয়া জেলার কালা মিয়ার ছেলে। বর্তমানে মিরপুর-১০ নম্বর সেকশনের মঈন উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া। নিহতের স্ত্রী আকলিমা ও তার ভাগিনা আকমল ফুটপাতে ফলের ব্যবসা করেন।  

আকলিমা বাংলা ট্রিবিউনের কাছে অভিযোগ করেন, বুধবার দুপুরে হোপ স্কুলের পাশে ফুটপাতে তাদের ফলের দোকানের সামনে রিকশা রাখেন সাইফুল। এতে ফলের দোকানটি ঢেকে যায়। তাই রিকশাটি সরাতে বলা হয়। পরে মঞ্জুর সঙ্গে সাইফুলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রিকশাচালক আমার স্বামীকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে তিনি মাটিতে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এরপর সেখান থেকে আমার স্বামী মঞ্জুকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তারা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করে। সেখান থেকে তাকে ঢামেক জরুরি বিভাগে নেওয়া হলে সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

/এআইবি/এসজেএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম