গুজবে বিভ্রান্ত না হয়ে ‘৯৯৯’ নম্বরে ফোন করার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ ডিসেম্বর ২০১৮, ২১:১৮আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ২১:৩৪





গুজবে বিভ্রান্ত না হয়ে ‘৯৯৯’ নম্বরে ফোন করার আহ্বান সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে একটি স্বার্থান্বেষী মহল বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর। এ অবস্থায় জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে সহায়তা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি সোহেল রানা জানান, স্বার্থান্বেষী মহলটি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য কোনও মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, সংবাদ, পোস্টার, লিফলেট, বক্তব্য, ছবি, ভিডিও ইত্যাদি প্রকাশ ও প্রচার করছে। এতে জনমনে নানা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। গুজবকে কেন্দ্র করে স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোরও চেষ্টা করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুজবের বিভ্রান্তি থেকে মুক্ত থাকতে ও সাধারণ মানুষকে গুজব বিষয়ে সঠিক তথ্য দিয়ে সহায়তা করতে জাতীয় নির্বাচনের সময় নতুন উদ্যোগ গ্রহণ করেছে পুলিশ। এ উদ্যোগের অংশ হিসেবে গুজবের সত্যতা যাচাইয়ে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরের সহায়তা নেওয়া যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন্য কোনও মাধ্যমে প্রকাশিত কোনও বিষয় গুজব মনে হলে বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাইয়ে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বজায় রাখতে গুজব সম্পর্কে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে অনুরোধও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

/জেইউ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম