রাজধানীর রামপুরায় পিডিবির গাড়ির ধাক্কায় হাফসা হাসান স্নেহা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকালে এই ঘটনা ঘটে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে গেলে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু স্নেহা খেলার সময় পাওয়ার হাউজের ভেতরে পিডিবি’র (বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে সে গুরতর আহত হয়। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে আসি।
শিশুটির মা রোমান আকতার বলেন, ‘আমরা রামপুরা ওয়াপদা রোডের পাওয়ার হাউজ স্টাফ কোয়ার্টারে থাকি। সেখানে বিকালে হাফসা খেলতে বের হয়। এসময় গাড়িটি তাকে ধাক্কা দেয়। আহত অস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।’
তাদের গ্রামের বাড়ি নবাবগঞ্জ। তার বাবার নাম স্বপন মিয়া। এক ভাই এক বোনের মধ্যে হাফসা ছিল ছোট।








