ছয় মামলায় এহসানুল হক মিলনের জামিন বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৪আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৮, ১৮:৪২

এহছানুল হক মিলন (ছবি, সংগৃহীত) চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ছয়টি মামলায় বিএনপি নেতা ও সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর 'নো অর্ডার' (কোনও আদেশ নয়) দিয়েছেন সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। এর ফলে সংশ্লিষ্ট ছয় মামলায় তার জামিন বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
মিলনের পক্ষে করা এক সময় আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (৩১ ডিসেম্বর) বিচারপতি মো. নুরুজ্জামান ননীর চেম্বার আদালত এ আদেশ দেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষের আবেদনের ওপর আগামী ২ জানুয়ারি শুনানির পরবর্তী দিন ধার্য করেন আদালত।
আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী শরীফ উদ্দিন চাকলাদার। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ্। পরে ড. মো. বশির উল্লাহ্ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া ছয় মামলায় মিলনকে হাইকোর্ট জামিন দিয়েছিলেন। ওই আদেশের বিরুদ্ধে আমরা চেম্বার আদালতে আপিল আবেদন জানাই। আমাদের আবেদন শুনানির জন্য আজ কার্যতালিকায় ছিল। কিন্তু আসামির পক্ষে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন শুনানি করবেন বলে তারা আদালতের কাছে সময় প্রার্থনা করেন। এরপর আদালত নো অর্ডার আদেশ দেন।’
এর আগে গত ১২ ডিসেম্বর, নাশকতা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১৩টি মামলায় জামিন পান এহসানুল হক মিলন। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি এসএম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে ওই মামলাগুলোতে ছয় মাসের জামিন দেন। তবে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা একটি মামলায় জামিন দেননি আদালত। ফলে তিনি কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

/বিআই/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম