আমরা তাৎপর্যপূর্ণ উন্নয়নের দিকে যাবো: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৯, ০১:১৯আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ০১:৩০

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ২০১৯ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘এটি শান্তি-উন্নয়ন ও প্রগতির বছর। নতুন প্রত্যয়ে সমৃদ্ধ দেশ গড়তে সন্ত্রাস-জঙ্গিবাদ ও সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করে বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করা হবে। নিরাপদ ও অনুকূল পরিবেশ সৃষ্টি করে আমরা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (এসডিজি) সূচকে তাৎপর্যপূর্ণ উন্নয়নের দিকে যাবো।’

সোমবার (৩১ ডিসেম্বর) রাত  সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশান-২ চত্বরে থার্টি ফার্স্টের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। ভোটের দিন ঢাকা মহনগরীতে ছোট একটি ঘটনাও ঘটেনি। নির্বাচন কত উৎসবমুখর হতে পারে এবারের ভোটে আমরা দেখেছি। সামনের দিনগুলোতেও আগুন সন্ত্রাস-জঙ্গিবাদ মোকাবিলা করে নতুন প্রত্যয়ে নতুন উৎসাহে কাজ শুরু করা হবে।’

নির্বাচন পরবর্তী আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘নির্বাচনের পরে আইন-শৃঙ্খলা বিঘ্ন হওয়ার কোনও শঙ্কা নেই। আমরা আইন-শৃঙ্খলা বাহিনী হাতে হাত মিলিয়ে একযোগে কাজ করছি। আগামীতেও সন্ত্রাস- বোমা সন্ত্রাসের কেউ চেষ্টা করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যেকোনও সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন: নতুন বছরে র‌্যাবের লক্ষ্য মাদক নির্মূল: বেনজীর

/এসজেএ/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম