নিখোঁজ ৪ শিক্ষার্থীর সন্ধানের দাবি পরিবারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জানুয়ারি ২০১৯, ১৩:৩৮আপডেট : ০১ জানুয়ারি ২০১৯, ১৩:৩৯

নিখোঁজ ৪ শিক্ষার্থীর সন্ধানের দাবি পরিবারের রাজধানীর ফার্মগেট থেকে শনিবার (২৯ ডিসেম্বর) নিখোঁজ হওয়া ৪ শিক্ষার্থীর সান্ধানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তাদের পরিবার। মঙ্গলবার (১ জানুয়ারি) সকালে ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলন এই দাবি জানায় তারা। সংবাদ সম্মেলনে নিখোঁজ হওয়া পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অভিভাবকরা জানান, গত ২৯ ডিসেম্বর শনিবার শাহবাগের আজিজ সুপার মার্কেট থেকে শপিং শেষে বাড়ি ফেরার পথে ফার্মগেটে বাস থামিয়ে সাদাপোশাকে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতার হওয়া শিক্ষার্থীরা হলেন- এশিয়ান ইউনিভারসিটির বাংলা বিভাগের তৃতীয় বর্ষের আবু খালেদ মোহাম্মদ জাবেদ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বোরহান উদ্দিন, মানারাত ইউনিভারসিটির শেষ বর্ষের রেজাউল খালেক ও ঢাকা ইউনানী আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজের সাবেক ছাত্র ডা. সৈয়দ মমিনুল হাসান।

অভিভাবকরা দাবি করেন, বাসে থাকা তাদের সন্তানদের অপর এক বন্ধুর মাধ্যমে গ্রেফতারের বিষয়টি তারা জানতে পারেন। তারপর তেজগাঁও থানা এবং পার্শ্ববর্তী সব থানাসহ আইনশৃঙ্খলা নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ করলে সবাই গ্রেফতারের বিষয়ে অস্বীকার করে।

তারা আরও জানান, গ্রেফতারের পর দুই দিন পেরিয়ে গেলেও আইন অনুযায়ী তাদের আদালতে হাজির করেনি, যা উদ্বেগের বিষয়। তারা তাদের সন্তানদের নিয়ে শঙ্কিত।

অভিভাবকরা বলেন, আমরা বিশ্বস্ত সূত্র থেকে জানতে পেরেছি, আমাদের সন্তানরা পুলিশে হেফাজতেই আছে। নিরাপরাধ মেধাবী ছাত্রদের গ্রেফতার করে অস্বীকার করা এবং এতো দিন পেরিয়ে গেলোও আদালতে না আনায় আমরা উদ্বিগ্ন। এটা কোনোভাবেই দায়িত্বশীল পুলিশের কাজ হতে পারে না। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা তাদের জীবন নিয়ে শঙ্কা বোধ করছি। আমাদের জানা মতে, তারা কোনও অপরাধের সঙ্গে জড়িত নয়। এরপরও যদি কোনও অপরাধ করে থাকে তাহলে এজন্য দেশের আইন মেনে বিচার হওয়ার কথা কিন্তু পুলিশ তা করছে না।

অভিভাবকরা বলেন, আমরা এখন নিরুপায় হয়ে আমাদের নিখোঁজ সন্তানদের সন্ধান ও মুক্তির জন্য এই সংবাদ সম্মেলন করেছি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে আমাদের সন্তানদের নিরাপত্তা দাবি করছি। আপনাদের মাধ্যমে জাতীয় মানবাধিকার সংগঠনসহ দেশি-বিদেশি বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে আমাদের সন্তানদের মুক্তির ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

/এইচএন/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম