ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেফতারে আসকের উদ্বেগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৯, ১৭:৫০আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৭:৫১

হেদায়েৎ হোসেন (ছবি:ফেসবুক থেকে) খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক হেদায়েৎ হোসেন মোল্যাকে গ্রেফতার ও রিমান্ডের বিষয়ে উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বুধবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই উদ্বেগের কথা জানানো হয়। হেদায়েৎ হোসেন মোল্যা ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনে কাজ করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে ঘোষিত ফলে প্রদত্ত ভোটের সংখ্যা ও মোট ভোটারের সংখ্যার পার্থক্য নিয়ে সংবাদ পরিবেশন করায় দুজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেছেন খুলনার বাটিয়াঘাটা উপজেলার নির্বাহী অফিসার। মামলার সূত্র ধরে ইতোমধ্যে একজন সাংবাদিককে গ্রেফতারও করা হয়েছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক) এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে।

আসক জানায়, ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাসমূহের ব্যাপকতা, ভুল বা ভ্রান্ত তথ্য প্রকাশের দায়ে সাংবাদিকদের গ্রেফতার করা, ১৪টি অপরাধ জামিন অযোগ্য ঘোষণা প্রভৃতি কারণে শুরু থেকেই নানা পর্যায়ে সমালোচিত হয়ে আসছে। সাংবাদিকরা এই আইন গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকতার ক্ষেত্রকে সংকুচিত করে তুলবে বলে বারংবার আশঙ্কা প্রকাশ করেছেন। এই আইনের আওতায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতার প্রকৃতপক্ষে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের শঙ্কা আরও বৃদ্ধি করবে। অনিচ্ছাকৃতভাবে কোনও ভুল তথ্য বা সংবাদ পরিবেশন করা হলে সেটির জন্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও তার প্রেক্ষিতে গ্রেফাতার নয়, বরং ভুল সংশোধনের কিংবা ব্যাখ্যা প্রদানের সুযোগ দেওয়া যুক্তিযুক্ত। কেননা সাংবাদিকরা সাধারণত বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করে তাদের সংবাদ উপস্থাপন করে থাকেন।

আসক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গণমাধ্যমের স্বাধীনতা, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের প্রত্যাশিত ভূমিকা এবং সাংবাদিকতার ক্ষেত্রে এই ঘটনার বৃহত্তর প্রভাব বিবেচনায় নিয়ে গ্রেফতার সাংবাদিককে দ্রুত মুক্তি দেওয়ার এবং দুই সাংবাদিকদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছে।

/এআরআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম