সুবর্ণচরে ধর্ষণের ঘটনায় অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জানুয়ারি ২০১৯, ১৯:২৩আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ১৯:২৫

বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সমাবেশ

নোয়াখালীর সুবর্ণচরে ধানের শীষে ভোট দেওয়ার জেরে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও অবিলম্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র। বুধবার (২ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনটি এই বিক্ষোভ ও সমাবেশ করে।

সমাবেশে উপস্থিত হয়ে ঢাকা-১৬ আসনে বাসদের প্রার্থী নাঈমা খালেদ মনিকা অভিযোগ করেন, ‘৩০ ডিসেম্বর নৌকায় ভোট না দেওয়ায় সন্ত্রাসীরা স্বামী ও সন্তানদের সামনে ওই গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ করে। নির্বিচারে আহত করেছে তার স্বামীকে।’

বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত বলেন, ‘একটা দেশে নারী ও শিশুর অবস্থান নির্ণয় করে— সে দেশের মানুষ কেমন আছে। নোয়াখালীর সুবর্ণচরে একজন মা যেভাবে সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের শিকার হলেন, তা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়।’ তিনি অভিযোগ করেন— ‘গত ১০ বছরে এই সরকার নারীর নিরাপত্তা দিতে পারেনি। তনু হত্যা, বর্ষবরণে নারী নিপীড়নসহ সর্বশেষ সুবর্ণচরে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সরকার কোনও উদ্যোগ নেবে না। তাই সাধারণ মানুষকে আজ  এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।’

/এইচএন/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক