পিপলস লিজিংয়ের সাবেক নির্বাহী পরিচালকসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৯, ১৭:৫৫আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ১৭:৫৬

দুদক প্রায় সাড়ে ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের সাবেক নির্বাহী পরিচালকসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহষ্পতিবার (৩ জানুয়ারি) রাজধানীর পল্টন থানায় মামলাটি করেন দুদকের সহকারি পরিচালক মোহাম্মদ সিরাজুল হক। মামলার আসামিরা হলেন পিপলস লিজিংয়ের সাবেক নির্বাহী পরিচালক হেলাল উদ্দিন, সাবেক পরিচালক বিশ্বজিৎ কুমার রায়, তার স্ত্রী শিল্পী রানী রায় ও ছেলে রনবীর কুমার রায় এবং ব্যবসায় প্রতিষ্ঠান মেসার্স সান কাট বিজনেস লিমিটেডের রনবীর কুমার রায়। দন্ডবিধির ৪২০/৪০৯/১০৯ এবং ১৯৮৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলাটি দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আসামিদের বিরুদ্ধে ঋণ চুক্তিপত্রের শর্ত ভঙ্গ এবং পরস্পর যোগসাজশে কোন জামানত ছাড়াই আর্থিক প্রতিষ্ঠানকে ঋন মঞ্জুর ও বিতরণের অভিযোগ আনা হয়েছে।

/ডিএস//এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম