প্রভাষক কৃষ্ণা কাবেরীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৯, ২১:০২আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২১:০৪

  আদালত

রাজধানীর আদাবরে মিশন ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক কৃষ্ণা কাবেরীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় কে এম জহিরুল ইসলাম পলাশ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল । বৃহস্পতিবার ( ৩ ডিসেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর  বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও কৃষ্ণা কাবেরীকে হত্যার সময় তার স্বামী ও সন্তানকে আঘাত করায় বিচারক পৃথক ধারায় আসামি জহিরুলকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ও ৫০ হাজার টাকা জরিমানা করেন ট্রাইব্যুনাল।

তবে রায় ঘোষণার সময় আসামি জহিরুল ইসলাম পলাশ পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাও ইস্যু করেন ট্রাইব্যুনাল।

 মামলার অভিযোগে জানা যায়, গত ২০১৫ সালের ৩০ মার্চ সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের ৩/১২ ইকবাল রোডে নিজ বাসায় খুন হন বিআরটিএর উপপরিচালক সীতাংশু শেখর বিশ্বাসের স্ত্রী ও মিশন ইন্টারন্যাশনাল কলেজের প্রভাষক কৃষ্ণা কাবেরী। ওই ঘটনায় সীতাংশু শেখরের বড় ভাই সুধাংশ শেখর মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় গত ২০১৬ সালের ৩০ মে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক দেলোয়ার হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরের  বছরের ২০ এপ্রিল মামলার আসামি কে এম জহিরুল ইসলাম পলাশের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল। বিচার কার্যক্রম চলাকালে বিভিন্ন সময়ে ২২ জন সাক্ষীর সাক্ষ্য সাক্ষ্যগ্রহণ করেছেন ট্রাইব্যুনাল।

এর আগে গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণার জন্য আজ ৩ জানুয়ারি দিন নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল।

/টিএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক