সুবর্ণচরের ধর্ষণের ঘটনার দ্রুত বিচার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৯, ১৮:০৮আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ১৮:১৫



সুবর্ণচরের ধর্ষণের ঘটনার দ্রুত বিচার দাবি নোয়াখালীর সুবর্ণচরে সংঘবন্ধ ধর্ষণের ঘটনায় জড়িত লম্পট বাহিনীর বিচার স্বল্প সময়ে শেষ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারীনেত্রীরা। শনিবার (৫ জানুয়ারি) রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), নারী সেল আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে।

নারীনেত্রী লক্ষ্মী চক্রবর্তী বলেন, ‘আমরা সুবর্ণচরের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দেখতে চাই। এটি সরকারের কাছে আমরা দাবি করি। কারণ, এই লম্পট বাহিনীকে ঠিক করতে হলে আমাদের স্বল্প সময়ে এই বিচার সম্পন্ন করতে হবে।’

তিনি বলেন, ‘ভোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্রের জন্য। যদি আমাদের ভোট ভূলুণ্ঠিত হয়, রাষ্ট্রব্যবস্থা ভূলুণ্ঠিত হয় তাহলে আমরা অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাই না। আমরা এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম কিছুই বুঝি না, আমাদের মানবতার দাবি, আমরা মানবতাতেই কথা বলি।’
নারীনেত্রী নুহা নূর বলেন, ‘আমরা খবর পেলাম, সর্বশেষ যে এই ঘটনার পরিকল্পনার সঙ্গে ছিল তাকে গ্রেফতার করা হয়েছে। ওই লোক-দেখানো গ্রেফতারে শুধু কাজ হবে না। দুই ধরনের বিচার করতে হবে— ধর্ষণের বিচার ও নির্বাচনি সহিংসতার বিচার। ধর্ষণের দায়ে যে শাস্তি হয়, সেই শাস্তি দিতে হবে এবং নাগরিক অধিকার ক্ষুণ্ন করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হবে, সে ব্যবস্থাও কার্যকর করতে হবে।’
নারীনেত্রী মাকসুদা আক্তার লাইলী বলেন, ‘সুবর্ণচরের ঘটনা নির্দিষ্ট একটি ঘটনা নয়। এটি অনেক ঘটনার একটি নগ্ন চিত্র।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন নারীনেত্রী রকেয়া বেগম, আয়রন নাহার লিপি ও কাজী রিতাসহ অনেকে।

 

/এইচএন/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম