বিপিএল ম্যাচের সময় জুয়ার আসর, ১২ জনকে সাজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৯, ২২:৫৮আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২৩:০৩

ভ্রাম্যমাণ আদালত রাজধানীর মিরপুর স্টেডিয়ামে বিপিএল ম্যাচ চলার সময় জুয়া খেলার দায়ে ১২ জনকে অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর স্টেডিয়াম ও আশপাশে অভিযান চালিয়ে এই সাজা দেওয়া হয়েছে। এ সময় স্টেডিয়ামে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের খেলা চলছিল।
সাজা পাওয়া ১২ জনের মধ্যে দুজনকে (মো. খোকন ও মো. আহমেদুল আশিক) সাত দিনের কারাদণ্ড এবং বাকি ১০ জনকে পাঁচ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরুল হাসান বাংলা ট্রিবিউনকে জানান, এই ১২ জনই স্টেডিয়ামে বিপিএল খেলার সময় তারা বাজি ধরে জুয়া খেলছিল। ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১০ জনকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা জরিমানা ও দুইজনকে ৭ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ডিএমপির ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

/এসজেএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম