মোংলা প্রেস ক্লাব থেকে বাংলাভিশনের প্রতিনিধি বহিষ্কার

মোংলা প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৯, ১২:১৭আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১২:১৭



জসিম উদ্দিন গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে মোংলা প্রেস ক্লাব থেকে টিভি চ্যানেল বাংলাভিশনের স্থানীয় প্রতিনিধি জসিম উদ্দিনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার (৪ জানুয়ারি) প্রেসক্লাবের সাধারণ সভায় তার বহিষ্কারের সিদ্ধান্ত হয়। প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল ও সাধারণ সম্পাদক আহসান হাবিব হাসান শনিবার (৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন।

দুলাল ও আহসান হাবিব অভিযোগ করেন, জসিম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করার অভিযোগ ছিল। এ বিষয়ে প্রেসক্লাব নেতারা তাকে একাধিকবার সতর্ক করেছেন। কিন্তু সে সতর্ক না হয়ে নানা অপকর্ম চালিয়ে যেতে থাকে। এজন্য গত ডিসেম্বর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সহ-সভাপতি পদ থেকে ১৫ দিনের জন্য তাকে বহিষ্কারও করা হয়।

তারা আরও জানান, সাময়িক বহিষ্কারের মধ্যেও তার বিরুদ্ধে বিভিন্ন দফতর থেকে চাঁদাবাজির লিখিত অভিযোগ আসতে থাকে। এ কারণে প্রেসক্লাব নেতারা জরুরি সাধারণ সভা ডাকেন। সভায় চাঁদাবাজির লিখিত অভিযোগুলো তুলে ধরা হয়। সেখানে ২৭ জন সদস্যের মধ্যে ২৬ জন সদস্য তার বিরুদ্ধে বহিষ্কারের প্রস্তাব তোলেন। এই প্রস্তাব সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান জানান, মোংলায় কর্মরত সাংবাদিক এবং প্রেসক্লাবের ভাবমূর্তি রক্ষার্থে জসিম উদ্দিনের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্লাবের সদস্যরা তার বিতর্কিত কর্মকাণ্ডে সাধারণ সভায় নিন্দা জানিয়েছেন। বহিষ্কারের সিদ্ধান্ত এরই মধ্যে বিভিন্ন দফতরে লিখিতভাবে জানানো হয়েছে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম