৪২৫ জন মাঠ সহকারীকে পল্লী সঞ্চয় ব্যাংকে স্থানান্তরের রায় আপিলে বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৯, ১৭:৩৬আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৭:৩৯

সুপ্রিম কোর্ট ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের ৪২৫ জন মাঠ সহকারীর চাকরি পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ী করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।
হাইকোর্টের রায় স্থগিত চেয়ে করা এক আবেদনের শুনানি নিয়ে রবিবার (৬ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃতাধীন আপীল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে পল্লী সঞ্চয় ব্যাংকের আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. আব্দুর রহমান হাওলাদার। রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মো. মহিবুল্লাহ তানভীর এবং মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়া।
মামলার বিবরণী জানা যায় যায়, ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কর্মরত ৪২৫ জন মাঠ সহকারী তাদের চাকরি প্রকল্প থেকে পল্লী সঞ্চয় ব্যাংকে স্থানান্তরের নির্দেশনা চেয়ে রিট দায়ের করেছিলেন। ওই রিটের শুনানি নিয়ে বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৪২৫ মাঠ সহকারীর চাকরি পল্লী সঞ্চয় ব্যাংকে স্থায়ী করার নির্দেশ দেন।
এরপর হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান আপিল বিভাগে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন। কিন্তু আদালত শুনানি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের আবেদন খারিজ করে দেন। এর ফলে ৪২৫জন মাঠ সহকারীর চাকরি ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্প থেকে পল্লী সঞ্চয় ব্যাংকে স্থানান্তরে আর কোনও বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্ল্যাহ মিয়া।

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানের সাক্ষাৎ
ভূমিকম্প মোকাবিলায় কতটা প্রস্তুত বাংলাদেশ
ভূমিকম্প মোকাবিলায় কতটা প্রস্তুত বাংলাদেশ
মাকে হত্যার পর ঘরে পুঁতে রাখার অভিযোগে ছেলে গ্রেফতার
মাকে হত্যার পর ঘরে পুঁতে রাখার অভিযোগে ছেলে গ্রেফতার
দেশের পথে প্রধানমন্ত্রী
দেশের পথে প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যার রহস্য কী, যা বললেন প্রতিবেশীরা
বিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
লক্ষ্মীপুরে বাসায় ঢুকে কুপিয়ে হত্যাবিদ্যুৎস্পৃষ্টে বাবা, ঘাতকের হাতে মা ও তিন মেয়ের মৃত্যুতে শেষ একটি পরিবার
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
নতুন নিয়মে ভারতের ট্যুরিস্ট ভিসা আবেদন কীভাবে করবেন
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
বিদ্যুতের নতুন দাম: প্রিপেইড মিটারে টোকেন আপডেটের নির্দেশ
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত
ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত